সমুদ্রের গল্প

November 25, 2007, Sunday, 03:53:44 PM, by Moderator   English (US)
Categories: Poems

সমুদ্রের গল্প

সমুদ্রের গল্প

মানুষ সমুদ্রের কাছে যায়;
জলের জন্যে
সৈকতের জন্যে
ঝিনুকের জন্যে
সূর্যাস্তের জন্যে
মধু-চন্দ্রিমার জন্যে

মানুষ সমুদ্রের কাছে যায়;
অপার কাকে বলে
অতলান্ত কাকে বলে
অকৃপন, মহান কাকে বলে -
উপমার জন্যে যায় সমুদ্রের কাছে

মানুষ সমুদ্রের কাছে যায়;
পুন্যার্থী মানুষ, প্রেমার্থী মানুষ
শোকার্ত মানব-মানবী
সান্ত্বনার জন্যে যায় সমুদ্রের কাছে

সমুদ্র মানুষের কাছে আসে;
নিরুপায়-তৃষ্ণার্ত মানুষ
জীর্ন
দীর্ন
মলিন মানুষের কাছে আসে …

সর্বনাশের সংজ্ঞা নিয়ে ।

বদিউজ্জামান নাসিম। বস্টন।

View in PDF, if you can’t see Bangla

If you don’t see Bangla correctly, please install any Unicode Bangla Font on your computer.
You can also download from here

Trackback address for this post:

http://www.BanglaEvents.org/htsrv/trackback.php/61

Comments, Trackbacks, Pingbacks:


Fatal error: Allowed memory size of 33554432 bytes exhausted (tried to allocate 86 bytes) in /home/beeplove/public_html/banglaevents/inc/_misc/_db.class.php on line 693